ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:21 AM, September 29, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৩ আসামী আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), আব্দুল রহিমের ছেলে রাজিব হোসেন (২৪) ও জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি মন্দিরের পাশে শাহাজান এর মোড় হতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST