ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:17 PM, October 11, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার
চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
পাসপোর্ট নাম্বারঃ BT0536809।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশি করা হয়।
পরে, তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়
আটককৃত ব্যক্তির ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST