ঢাকা [english_date] | [bangla_date]
যশোর অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
শনিবার (২২ অক্টোবর) সকালে পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অস্ত্র পাচারের গোপন খবরে, আইসিপি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে সাদিপুর ব্রিজের পাশে থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST