ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:56 PM, November 18, 2022
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ বাগেরহাটের ফকিরহাটে রেলরোডে অবস্থিত ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর
উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর)ডাক্তার পয়েন্ট হাসপাতালের আয়োজনে সকাল ১০-৩০ থেকে সন্ধা ৬ টা পর্যন্ত রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজারে একদম বিনামূল্যে ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
গাইনি,মেডিসিন সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৪শত রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে স্বনামধন্য ডাক্তার মোঃ শাহরিয়ার শামীম এবং ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান নিয়োজিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান
মোঃ হাফিজুর রহমান বলেন, আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা। সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু কচাতলা এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST