ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:14 PM, December 2, 2022
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ বাগেরহাটের ফকিরহাটে রেলরোডে অবস্থিত ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর
উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সেবায় সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এ
আজ শুক্রবার (২ রা ডিসেম্বর )ডাক্তার পয়েন্ট হাসপাতালের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আমতলা মোড়ে একদম বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ে প্রায় ২ শত রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন।
স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে স্বনামধন্য ডাক্তার শেখ মোঃ মনিরুল ইসলাম নিয়োজিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান
মোঃ হাফিজুর রহমান বলেন, আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।
সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমরা প্রতি মাসেই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় আজও সকল সাধারণ মানুষদের অর্থোপেডিক্স ডাক্তার দিয়ে সেবা করার চেচ্ছা করেছি। এবং পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST