বেনাপোলে ট্রাক থেকে মদ নেওয়ার সময় ৮ বোতল বিদেশি মদ ও ট্রাক জব্দ সহ আটক-১

প্রকাশিত: 11:32 AM, January 19, 2023

বেনাপোলে ট্রাক থেকে মদ নেওয়ার সময় ৮ বোতল বিদেশি মদ ও ট্রাক জব্দ সহ আটক-১

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাক জব্দ সহ আনন্দ কুমার সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।

আটক আনন্দ ঝিনাইদহ জেলার সদর উপজেলার চাকলাপাড়া গ্রামের মৃত দুলাল সরকারের ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামস্থ পোর্ট এরিয়ার ২২ নং কাঁচা মাল রপ্তানির মাঠের গেটের সামনে ঢালাই রাস্তার উপর হতে বিশেষ কায়দায় রাখা ট্রাকের দুই দরজার ভিতর থেকে ৮ বোতল বিদেশি মদ নেওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ