ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:02 PM, February 22, 2023
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫ পিচ (৪ কেজি ৮৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২২ ফেব্রুয়ারী ) বিকালে শার্শা উপজেলার গোগার রুদ্রপুর সীমান্তের বিলপাড়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে
ইয়াকুব আলী (৩২) ও একই গ্রামের মৃতহ নূর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার (৪৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, প্রাইভেটকার করে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে, এমন গোপন খবরে, শার্শার রুদ্রপুর গ্রামস্থ বিলপাড়া এলাকার কালভার্টের উপরে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি সহ সেখানে অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল আসতে দেখে। পরে, প্রাইভেটকারটির মধ্যে থাকা দুই পাচারকারী ও মোটরসাইকেলে থাকা দুই পাচারকারী ওই স্থানে একত্রিত হলে বিজিবি দল তাদেরকে ধাওয়া করে। এসময় দুই পাচারকারী দৌঁড়ে পালিয়ে যায়। এবং অপর ওই দুই পাচারকারীকে আটক করে তল্লাশি করলে প্রাইভেটকারের গ্লোভস কম্পার্টমেন্ট এর ভিতর এসি ফিল্টারের বক্সে কসটেপ দিয়ে অভিনব কায়দায় মুড়িয়ে লুকানো অবস্থায় ৩৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য- ৩,৮৬,৭৯,৯০০/- (তিন কোটি ছিয়াশি লক্ষ ঊনআশি হাজার নয়শত) টাকা।
আটক আসামীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST