ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২৫ বোতল ফেনসিডিল, ৪০পিচ ইয়াবা ও ৩০০ শ” গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককমতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কসাই (২৫), কালু হোসেনের ছেলে হানিফ আচড় (২৩), আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯), জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল (২৫) ও নুর ইসলামের ছেলে সোহান হোসেন কালু (২৩) সর্ব থানা বেনাপোল যশোর।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST