ফকিরহাটের নলধা মৌভোগ ইউপি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 11:49 PM, November 27, 2023

ফকিরহাটের নলধা মৌভোগ ইউপি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মো: সাগর মল্লিক খুলনা ব্যুরো:বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি।
ইউপি সদস্য আজগর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউপি সচিব মো. দাউদ আলী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য জেসমিন বেগম।
অনুষ্ঠানে ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন প্রকল্প প্রস্তাব করেন। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি ও উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ