ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:02 PM, January 9, 2024
মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর).
দিনাজপুরের ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বজলুর রশিদ (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এঘটনায় নিহতে মেয়ে গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই দুঘটনা ঘটে। নিহত বজলুর রশিদ উপজেলার বুলাকিপুর খলসী গ্রামের মৃত আমজাদ হোসেন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান বজলুর রশিদ এর মেয়ে তৃষা মনিকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ী চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর সোনামুখি বাজারের পশ্চিমে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর পৌছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল ভর্তি ট্রাক, যাহার রেজিঃ ঢাকা-মেট্রো-ট-১৬-১৪১৪ এর সাথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘষ হলে ঘটনাস্থলে বজলুর রশিদ এর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি আসাদজ্জামান আসাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।চাল বোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST