
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ (জাতীয় সম্মাননা) অর্জন করেছেন তরুণ সংগঠক আরিফুর রহমান শুভ। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। উল্লেখ্য ১৭ ই অক্টোবর ২০২৬, শনিবার, আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিশেষ পদক ও সম্মাননা গ্রহণ করেন আরিফুর রহমান শুভ। তার এ অর্জনে বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এ সময় চেম্বারের সভাপতি বিলকিস আহমেদ লিলি তাকে শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ডা. বনলতা মুর্শেদা, পরিচালক আইভি রহমান,রেবেকা সুলতানা এবং চেম্বারের অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত সদস্যরা আরিফুর রহমান শুভর এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। পাশাপাশি সমাজের কল্যাণে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনে এ সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


















