ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় গবেষণাভিত্তিক কার্যকর সমাধানের ওপর জোর দিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

  • আপডেটের সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৩৯ সময় দৃশ্য
৩০৭

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু সমস্যা মোকাবিলায় কেবল তাত্ত্বিক আলোচনা, সভা-সেমিনার বা পডকাস্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে দীর্ঘসূত্রিতা পরিহার করে অবিলম্বে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলবাচিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান ছিল সভার মূল আলোচ্য বিষয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবভিত্তিক পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে আলোচনা ও পরিকল্পনার গণ্ডি পেরিয়ে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার আহ্বান জানান।

ফকির মাহবুব আনাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বিজ্ঞানীদের শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার পরিবর্তে সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসিস এসইএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য রাখেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

ডেঙ্গু মোকাবিলায় গবেষণাভিত্তিক কার্যকর সমাধানের ওপর জোর দিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আপডেটের সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬