ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার পল্টন ট্রাজেডির বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী এসইউভি (SUV)-এর ধাক্কায় কেরালা থেকে আসা ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী নি*হত হয়েছেন আর্থিক সংকট, নোয়াপাড়া চা বাগানের ৮৫০ শ্রমিকের কর্মবিরতি

তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেটের সময় : ১০:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দৃশ্য
৮

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়ায় র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে তেঁতুলিয়া দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে শেষ হয়।

উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন করেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল। যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আল করিম সরকার, মহিলা দলের সভাপতি বিউটি বেগম সহ যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সামিউল ইসলাম রাশেদুজ্জামান লিটন, খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, দেলোয়ার হোসাইন নয়ন প্রমূখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময় : ১০:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬