ইমাম ও মুয়াজ্জিনগণদের প্রধানমন্ত্রীর উপহার দিলেন মোঃ শিবলী সাদিক এমপি

প্রকাশিত: 2:14 PM, May 23, 2020

ইমাম ও মুয়াজ্জিনগণদের প্রধানমন্ত্রীর উপহার দিলেন মোঃ শিবলী সাদিক এমপি
মোঃ লুৎফর রহমান হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবেলায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ পেলেন প্রধানমন্ত্রীর উপহার নগদ ৫ হাজার টাকা। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস রাফিউল আলম এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভূক্ত উপজেলার ১৮২ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিকট প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন,উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ, খট্টা মাধব পাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ