বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 9:16 AM, October 17, 2020

বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ বেনাপোল সীমান্ত থেকে ১কেজি গাঁজা সহ নুরুল ইসলাম টিপু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বেনাপোল রেলষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক টিপু খুলনা দিঘলিয়া থানার চন্দনীমল গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় একজন মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে বেনাপোল রেলষ্টেশন এলাকায় অবস্থান করছে।
এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ