ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৭০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ নাজিম উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে শার্শার খালদারপাড় পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজিম বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃতঃ আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শার্শা থানার এসআই এটিএম তারিকুল ইসলাম শার্শা উপজেলার খালদারপাড় পশ্চিমপাড়া মিলন হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ তাকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST