ঢাকা [english_date] | [bangla_date]
খুলনা অফিস
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদাপুর গ্রামে নেশাখোর ছেলের হাতে মা নিহত হয়েছে।
এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকালে নেশাখোর ছেলে আব্দুলাহ আল মামুন (৪০) তার মায়ের কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন তার মা জিন্নাতুন নাসরিন (৬৫) কে ধাক্কা দিয়ে ফেলে দিলে মা জিন্নাতুন নাসরিন ঘটনা স্থলে মারা যায়, সে এলাকার মৃত আবুল হাসেম এর স্ত্রী।
এলাকাবাসী খুনি মামুনকে ধরে পুলিশে সৌর্পাদ্দ করে, মা জিন্নাতুন ২ পুত্র সন্তানের জননী ও মামুন ৩ কন্যা সন্তানের জনক। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদৎ হোসেন জানান আসামীকে গ্রেফতার এবং একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ জিন্নাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগে পাঠিয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST