ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:05 PM, May 11, 2021
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১১ মে) ভোরে বেনাপোল পুটখালী সীমান্তের অভয়বাশ এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, অস্ত্র পাচারের গোপন খবরে অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST