ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:01 PM, June 10, 2021
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আঃ রউফ মোড়ল (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২ টার সময় উপজেলার রসুলপুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
আটক রউফ বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রসুলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আটক করে।
আটককৃত ফেনসিডিল ও ইজিবাইকের মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST