ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:23 PM, August 16, 2021
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় । রবিবার সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মোড়স্থ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ভূমিহীন আনদোলনের , সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আঃ সাত্তার ও সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন এর নেতৃত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের১৫ আগস্ট যারা শহীদ হন তাদের আত্বার শান্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয় ।এদিকে প্রায় ৫০ টি জেলা ও ২০০ টি উপজেলাতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের একই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST