ঢাকা [english_date] | [bangla_date]
গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ২৫ দশমিক ৮৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৩ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬৩ জন, বাগেরহাট ৫ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল দুই জন ও যশোরের একজন শনাক্ত হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST