ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:43 PM, February 11, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ । আটক জাহাঙ্গীর বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃতঃ আব্দুর রশিদ ঢালীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামির বাড়ীর রান্না ঘরের ভিতর হতে ২২ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST