ঢাকা [english_date] | [bangla_date]
হাই স্কোরিং ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স। খুলনার জয়ে বিপিএল থেকে বাদ পড়ে গেল মিনিস্টার ঢাকা।
১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে দাপুটে শুরু এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসান। বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে ৮ বল ও ৯টি উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।
জয় এনে দেওয়ার পথে ফ্লেচার ও মেহেদী গড়েছেন বিপিএলের ইতিহাসের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড। ৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ফ্লেচার ৫৯ বলে পূর্ণ করেন আসরের চতুর্থ ও ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
জয়ের একদম কাছে গিয়ে ফেরেন মেহেদী। তার আগে ৪৯ বলের মোকাবেলায় ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ৭৪ রান। ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST