ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:29 PM, February 23, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা’য় উপজেলা ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ভ্যাক্সিনেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজা।
সভায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের মাইক্রো পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকার দিন ধার্য্য করে শার্শা উপজেলার বেনাপোল পৌর বিয়ে বাড়ি, নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ, সাড়াতলায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ও বামনিয়া- সোনাতনকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিবেচিত হয়। উক্ত সভাশেষে টিসিবির সভা অনুষ্ঠিত হয়।
এসকল সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ডিহি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান মুকুল, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST