শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 6:08 PM, April 12, 2022

শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৪০ বোতল ফেনসিডিল সহ আশরাফ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় শার্শার থানার উলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফ বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার উলশী বাজারস্থ নাভারন টু সাতক্ষীরা মহাসড়কের পশ্চিম পার্শ্বে রানা টেলিকম দোকানের সামনে হতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৮০ হাজার টাকা বলে জানায় ডিবি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ