ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (২৪ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার ৪নং ঘিবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট ৪নং ঘিবা গ্রামের জিন্নাত আলীর ছেলে মহিদুল ইসলাম (৩০) ও একই এলাকা মৃতঃ নইম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪২)।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার ৪নং ঘিবা গ্রামস্থ জনৈক কবির হোসেনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST