দেশসেরা তরমুজ বাজুয়ার তরমুজ। আগাম চাষে অনেক লাভ।

প্রকাশিত: 4:15 PM, February 24, 2023

দেশসেরা  তরমুজ বাজুয়ার তরমুজ।   আগাম চাষে অনেক লাভ।

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপে বর্তমানে তরমুজ গাছের হাল এমন, আগামি ৫/৭ দিনের মধ্যে বাজুয়া এলাকার অধিকাংশ ক্ষেতের গাছে ফুল
আসবে। চালনা,তিলডাংগা এলাকার কৃষকরা যতই চেষ্টা করুক না কেন, এদের ফসল ফলাতে কিছু দিন নাবি হয়ে যায় আর এ কারনেই ব্যবসায় বার বার মার খায় বলে সকলের ধারনা। গত বছর ক্ষেতেই কোটি কোটি টাকার তরমুজ পচলেও কেনার খরিদদার ছিল না।
এ কারনে চালনা,তিলডাংগা,কামারখোলা,পানখালি এলাকার অধিকাংশ কৃষক বড় ধরনের লোকসান এড়াতে তরমুজের চাষ খুব বেশি না করে গরম মৌসুমের ধানের চাষ
করছে। ধানের ফসল বেশ ভাল হবে বলে এলাকার অধিকাং
কৃষকদের অভিমত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ