
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধ ও নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার দক্ষিণ চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডা. আল-আমিন
উক্ত সচেতনতা কর্মসূচিতে পিপিআর রোগের লক্ষণ, সংক্রমণ, প্রতিরোধ ও টিকাদানের গুরুত্ব সম্পর্কে খামারি ও স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় ছাগল ও ভেড়াকে নিয়মিত টিকাদানের আওতায় আনার পাশাপাশি অসুস্থ পশুকে দ্রুত আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পিপিআর রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের ক্ষতি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।











