ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু রাউজানে গোলাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার লামায় রিসোর্ট দখল ও হত্যার চেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার

  • আপডেটের সময় : ১০:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দৃশ্য
২২

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানাধীন এলাকায় অনলাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন
১. মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ ফরজ আলী মন্ডল, সাং- মহারাজপুর (মধ্যপাড়া)
. ২. মোঃ রাকিবুল ইসলাম (২৩), পিতা- মোঃ মোস্তাক আলী, সাং- মহারাজপুর (মধ্যপাড়া)।
. ৩. মোঃ ইমন ইসলাম (২২), পিতা- মোঃ মারিফুল ইসলাম, মাতা- রীনা বেগম, সাং- নবীনগর (প্রথম পাড়া)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া এলাকায় ১ নম্বর আসামি মোঃ আরিফুল ইসলামের বসতবাড়ির পূর্ব দুয়ারী টিনসেট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে বেটিং ও জুয়া খেলা পরিচালনাকালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৭/১৯/২৭ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার

আপডেটের সময় : ১০:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬