ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষা ও জনকল্যাণের প্রত্যয়ে ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই উদ্বোধন আতংকের আরেক নাম জামালপুরের রাজিব বাস, দূর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন দক্ষিণ কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ চালুর প্রস্তুতি: উদ্বোধনের অপেক্ষায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩ বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

  • আপডেটের সময় : ০৫:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দৃশ্য
১১

‎এসকে শুভ‎ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে এ আগুনের সূত্রপাত হয়।
‎‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাততলা ভবনটির তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

‎
‎গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন থেকে তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
‎গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ‎তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

আপডেটের সময় : ০৫:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬