ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী

  • আপডেটের সময় : ০১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২০

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে যুবসমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মধুপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলে বাংলাদেশ-জার্মান সম্প্রীতি (বিজিএস) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিজিএসের ম্যানেজার (TVET)

মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর (TVET) জগদীশ রায়।

তিনি বলেন, প্রশিক্ষণ শেষে যুবক-যুব নারীদের দক্ষ ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

এ সময় মতামত ও বক্তব্য দেন উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিউজ্জামান মনি, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মিতু রানী ভাজন, মহিষমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃমহি উদ্দীন, বিজিএসের সিডিপি প্রকল্পের সমন্বয়কারী মোঃমিলন চৌধুরী এবং EARN প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত EARN প্রকল্পের আওতায় মধুপুর উপজেলায় মোট ১ হাজার ১২০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৭ মাস মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। EARN-এর মতো উদ্যোগ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী

আপডেটের সময় : ০১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬