ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে লাভ ফর ফ্রেন্ডসের আলোচনা সভা COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ মাধবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য নাসরিনকে ফুল গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানাল লাভ ফর ফ্রেন্ডস

  • আপডেটের সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৬৬ সময় দৃশ্য
৩৯৯

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর কাজীপাড়া এলাকায় আফরোজা খানম নাসরীনের নিজ বাসভবনে সংগঠনের পক্ষ থেকে টবসহ ফুলের গাছ উপহার দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, সহ-সভাপতি নুসরাত জাহান, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মেহেদী হাসান, আজিজুর রহমান ও রেজাউল ইসলাম।

টবসহ ফুলের গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি ছিল বেশ ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব। এ ধরনের উপহার পেয়ে আফরোজা খানম নাসরীন লাভ ফর ফ্রেন্ডসের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে টবসহ ফুলের গাছ উপহার দেওয়ার উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। এমন পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা

শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য নাসরিনকে ফুল গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানাল লাভ ফর ফ্রেন্ডস

আপডেটের সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬