ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ

  • আপডেটের সময় : ১১:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য
৭১

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র প্রপৌত্র এবং অছিয়ে গাউসুল আযম খাদেমুল ফোক্বরা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম পুত্র, মারজাল বাহারাইন, চেরাগে গাউসুল আযম, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ২৬ আশ্বিন পবিত্র উরস শরীফ আগামীকাল ১১ অক্টোবর (রবিবার) মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

​পবিত্র উরস শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাইজভাণ্ডারী শরীফ গাউসিয়া হক মঞ্জিল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের যৌথ উদ্যোগে ০৭ দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গত ০২ অক্টোবর সারাদেশের শাখা কমিটিসমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে খতমে কোরআন ও বা’দ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ০৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’-এর জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এছাড়া ০৬ অক্টোবর ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী আলোচনা ও র‍্যালি এবং ০৭ অক্টোবর বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বিষয়ক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

​উৎসবের ধারাবাহিকতায় ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ করা হয়।
​আজ ও আগামীকাল উরস শরীফ উপলক্ষে দরবার শরীফে আগত আশেকান-ভক্তদের সুবিধার্থে ন্যায্যমূল্যে খাবারের দোকান স্থাপন, উপদেশমূলক দিক-নির্দেশনামূলক প্রচার, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ১২ অক্টোবর ভোর ৬টা থেকে হযরত কেবলার রওজা শরীফ মাঠ হতে শান-ই আহমদীয়া গেইট পর্যন্ত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হবে।

​আগামীকাল উরশের দিন ফজর নামাজের পরপরই রওজা শরীফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জিয়ারতের পর রাত ১২টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর সদারতে এবং বিশিষ্ট আলেম-ওলামাগণের অংশগ্রহণে কেন্দ্রীয় মিলাদ মাহফিল ও প্রকা্ণ্ড আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

​মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে উক্ত মহান পবিত্র উরস শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও ধর্মপ্রাণ প্রাণালীকে দ্বীনি দাওয়াত প্রদান করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ

আপডেটের সময় : ১১:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬