
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল,তরুন সমাজকে সুস্থ জীবনের নিশ্চয়তার লক্ষে খেলাধুলার মাধ্যমে উদ্বুদ্ব ও সচেতন করে গড়ে তুলতে হবে,সুস্থ তরুন, তরুনীরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করবে,বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ২০২৬ এর উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
১৩ অক্টোবর বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো,রুবেল খান,বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো,সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো,হুমায়ুন খান,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো,শহিদুল ইসলাম খান,উজিরপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মো,রকিবুল ইসলাম।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শাসুদ্দোহা আজাদ,পৌর যুবদল আহবায়ক মো,শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মো,হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো,জিয়া আমিন রাড়ী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং যুবসমাজ।এছাড়াও প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিভিন্ন নির্দেশনা মূলক বক্তৃতা করেন।



















