ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া

সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে

  • আপডেটের সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২৯

ইয়ামিন হোসাইন সিরাজগঞ্জপ্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর মারা গেছেন তার মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া ছেলে সাইফুল সরকার (৫৯) বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে। তার মা তারা বানুর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাইফুল সরকার মারা যান। পরে দুপুর ১টার দিকে স্বজনরা তার মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যান। এর কিছুক্ষণ পর, সোয়া ১টার দিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তার মা তারা বানুও মারা যান।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে

আপডেটের সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬