ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেঘনায় ধরা পড়েছে ২.৭ কেজির ওজনের একটি ইলিশ,  সৌমাহানী ঘাটে বিক্রি ১০ হাজার ৮০০ টাকায় বরিশালে এমপি মজিবর রহমান সরোয়ারকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ফুলেল শুভেচ্ছা

কাদের গণি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

  • আপডেটের সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০৩ সময় দৃশ্য
১৬৪

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও প্রিয় নেতা কাদের গণি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

এক অভিনন্দন বার্তায় মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাদের গণি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিক সমাজের একজন পরীক্ষিত, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

তিনি বলেন, কাদের গণি চৌধুরীর মতো অভিজ্ঞ, দক্ষ ও সাংবাদিকবান্ধব একজন নেতাকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে দেশের জাতীয় সংবাদ সংস্থা আরও গতিশীল, পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মো. মঞ্জুর হোসেন ঈসা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন স্তরে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জনগণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার ক্ষেত্রে বাসসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের গণি চৌধুরী তাঁর দীর্ঘ সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাসসকে আরও শক্তিশালী ও আধুনিক সংবাদ প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, কাদের গণি চৌধুরী শুধু একজন সাংবাদিক নেতা নন, তিনি সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে সোচ্চার একজন সহযোদ্ধা। তাঁর এই নতুন দায়িত্ব সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন গণি ভাইয়ের সামনের দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত করেন এবং তাঁকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন।

সবশেষে তিনি কাদের গণি চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্ব সাংবাদিক সমাজ ও দেশের গণমাধ্যমের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

কাদের গণি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

আপডেটের সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬