ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জমি দখল, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন

  • আপডেটের সময় : ০৯:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দৃশ্য
২৭

নিজস্ব প্রতিবেদক: জমি দখলের উদ্দেশ্যে বাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং পুলিশের উপস্থিতিতে মারধরের অভিযোগ উঠেছে আমিন বাজারের (সাভার) আনোয়ার হোসেন নাদিম ও তার দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সালেহপুর, আমিন বাজার এলাকায় মোঃ কামাল হোসেন, তাঁর বড় ভাই শাহ আলম ও ছোট ভাই জামাল মাহমুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, আনোয়ার হোসেন নাদিম, তার দুই ছেলে মাহাদি রুদ্র ও হাসিবুল হাসান দ্রুবসহ একটি সংঘবদ্ধ চক্র জমি দখলের উদ্দেশ্যে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি অভিযুক্ত সন্ত্রাসীরা কামাল হোসেনের স্ত্রী রিনা বেগম ও তার ছোট ভাইয়ের স্ত্রী লিজা আক্তারের শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে মোঃ কামাল হোসেনকে পুলিশ আটক করে নিয়ে যায়, তিনি এখনও জেলে আছেন। তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলেও ভুক্তভোগী পরিবারের দাবি, কামাল হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, কামাল হোসেন বিএনপির রাজনীতির সাথে জড়িত তার প্রমান তাদের কাছে রয়েছে ।

পরিবারের আরও অভিযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ গ্রহণ না করে ফিরিয়ে দেওয়া হয়। এতে তারা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা ভূমি দস্যুতা, জালিয়াতি, চাঁদাবাজি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জমি ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতা কিংবা প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান । এলাকাবাসী আরও জানান এই আনোয়ার হোসেন নাদিম ও তার সন্ত্রাসী দুই ছেলে অন্য একটি জমি দখলের চেষ্টা করে, তখন উপস্থিত ছিলেন ২ জন বিএনপির সিনিয়র নেতা, একজন সাংবাদিক নেতা, কিন্তু এই নেতাদের সাথে বাপ-ছেলেরা মিলে বেয়াদবি, গালিগালাজ ও প্রান নাশের হুমকি দিলে তারা আনোয়ার হোসেন নাদিম ও তার ছেলেদের নামে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, জিডি নং ২৬৭০, তারিখ ২৬/১০/২০২৬ ইং । মানববন্ধন থেকে ভুক্তভোগী মোঃ কামাল হোসেন, শাহ আলম ও জামাল মাহমুদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিখোঁজ সংবাদ

সাভারে জমি দখল, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন

আপডেটের সময় : ০৯:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬