ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার সাংবাদিক সমাজকে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) দুবাই পুলিশের মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরির ইন্তেকাল, শোক প্রকাশ শাসক শেখ মোহাম্মদের তাহলে কি স্বপ্ন হচ্ছে সত্যি! প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি! বাইকে ভালো মাইলেজ পেতে গতি রাখবেন কত? নিরাপত্তা ইস্যুতে সরাইল থানায় গিয়ে ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা এমপি আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দৃশ্য
৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বাসার ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় ওই ফ্ল্যাটে বসবাস করতেন ডালিয়া। শুক্রবার সকালে বাসার কাজের এক নারী সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। মেয়েদের বিয়ের পর থেকে একাই থাকতেন ডালিয়া।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ওই নারীকে কীভাবে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬