
কামরুল হাসান কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নজরুল বর্ণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃত্তি,হাম,নাত,নিত্য ও নজরুল সংগীত সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সফিউল আজম,উপজেলা কৃষি অফিসার দোলন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,সহ সভাপতি ফায়েকউজ্জামান শেখ,পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ সহ
উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
নজরুল বর্ষ উপলক্ষে এবার কোটালীপাড়া উপজেলার প্রাথমিক,মাধ্যমিক,কারিগরি,মাদ্রাসা ও কলেজ এর শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।এর মধ্যে ৪৭ জন প্রতিযোগি বিজয়ী হন




















