ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

  • আপডেটের সময় : ০৯:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৬২ সময় দৃশ্য
১৪০

হাকিমপুর উপজেলা প্রতিনিধঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাহিলি বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, কাব লিডার মাহিদুল ইসলাম, উম্মে কুলসুম, মো. ফারুক হোসেন, জিয়াউর রহমান মামুন, বাংলাহিলি বাজার বণিক সমিতির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং স্কাউটসের শিক্ষার্থীসহ অনেকে।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানের সামনে, রাস্তার পাশে ও আশপাশে যত্রতত্র পড়ে থাকা পলিথিন ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে দোকানি ও পথচারীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয় এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য আহ্বান জানানো হয়।

হাকিমপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে আজ বাংলাহিলি বাজারে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানের সামনে, রাস্তার পাশে ও বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি প্রতিটি দোকানি ও পথচারীকে সতর্ক করা হয়েছে এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাজার ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আপডেটের সময় : ০৯:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬