ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু। উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা চিরিরবন্দরে ২৩ লিটার চো”লাই ম”দসহ একজন আ/ট/ক ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার। নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়। মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা। তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা

  • আপডেটের সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দৃশ্য
১২

উলিপুর উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক মো. বাদশা আলম, কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু।

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা

আপডেটের সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬