ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা চিরিরবন্দরে ২৩ লিটার চো”লাই ম”দসহ একজন আ/ট/ক ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার। নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়। মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা। তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম।

মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

  • আপডেটের সময় : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দৃশ্য
১৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোঃ আমাল উদ্দীন নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামবাড়ী পোস্ট অফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রজপুর গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মোঃ আমাল উদ্দীন টাপেন্টাডল নামক মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা

মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

আপডেটের সময় : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬