ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু।

  • আপডেটের সময় : ০১:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১৯ সময় দৃশ্য
১৮৬

মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়।পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তারাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু।

আপডেটের সময় : ০১:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬