ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু

  • আপডেটের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১১৪ সময় দৃশ্য
১৯০

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে সিরাজগঞ্জে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪ টায় ঢাকা থেকে সিরাজগঞ্জে ফেরার পথে সিরাজগঞ্জ পশ্চিমপাড়া থানা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে তাকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা জড়ো হন। এ সময় সড়কের পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাইদুর রহমান বাচ্চুর গাড়ি ওই এলাকায় পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কুশল বিনিময় করে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে সাইদুর রহমান বাচ্চুকে প্রথমে সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ঢাকায় রেফার্ড করা হয় । চিকিৎসা দেওয়া হয়। সেখানে দীর্ঘ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আজ নিজ মাতৃভূমি সিরাজগঞ্জে আগমন ঘটে এবং আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে আসেন ।

তার আগমনের খবর খবর পেয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাড়া থানা এলাকায় উপস্থিত হন। এতো ঐ এলাকার ব্যস্ততম সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে সিরাজগঞ্জ মুড়ি পট্টি ( পুরাতন পোষ্ট অফিস) এর সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জানান, তিনি বলেন আমি অসুস্থ হওয়ার পর অনেক দলীয় কর্মী সহ সাধারণ মানুষ প্রতি মুহুর্তে আমার খোজ খবর নিয়েছেন। আপনাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমি ধন্য। বিপদে আমার পাশে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন এর জন্য আমি এবং আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু

আপডেটের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬