ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেঘনায় ধরা পড়েছে ২.৭ কেজির ওজনের একটি ইলিশ,  সৌমাহানী ঘাটে বিক্রি ১০ হাজার ৮০০ টাকায় বরিশালে এমপি মজিবর রহমান সরোয়ারকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ফুলেল শুভেচ্ছা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

  • আপডেটের সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১০৩ সময় দৃশ্য
২৩৫

ঈদের আগেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা শোনা গেলেও আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বলেন, ‘ফল প্রকাশে আরও অন্তত ১০ দিন লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম।

এ বছর সারা দেশে প্রাথমিকেরর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার শিক্ষার্থী (৮০ শতাংশ) এই বৃত্তির সুযোগ পাবে। বেসরকারি বা কিন্ডারগার্টেনের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী (২০ শতাংশ) বৃত্তি পাবে।

বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থীকে মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা বৃত্তি দেওয়া হবে।

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ipemis.dpe.gov.bd/scholarship-results অথবা dpe.gov.bd ভিজিট করে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। এরপরে শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে শিক্ষার্থীর ফল (ট্যালেন্টপুল/সাধারণ/অযোগ্য) চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক পিডিএফ মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

ইন্টারনেট কানেকশন না থাকলে বা সার্ভার ডাউন থাকলে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে রেজাল্ট জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE <স্পেস> শিক্ষার্থীর রোল নম্বর এই ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল দেখা যাবে।

Tag :

অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

আপডেটের সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬