ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭৪ সময় দৃশ্য
১৫৩

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:  চট্টগ্রামের ফটিকছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ​দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল খালেকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ, দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সহ-সভাপতি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক দলপতি হাজী মো. নুরুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, পাইন্দং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, পাইন্দং ইউনিয়ন দলনেতা শুভ্র বড়ুয়া সুমন, কাঞ্চননগর ইউনিয়ন দলনেতা সাজেদুল ইসলাম সাজু এবং দলনেতা আজিজ। ​অনুষ্ঠানে দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সকল স্তরের কর্মকর্তা, পাইন্দং ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এবং দক্ষিণ পাইন্দং কারণ শিকদার বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সদস্যদের মাঝে ও সমিতি প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬