ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বকুলতলীর শ্রদ্ধাভাজন মুরুব্বী আব্দুল হামিদ খলিফার ইন্তেকাল ফিউশনের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথমবারের মতো IYNC 2026-এর ফাইনালে Team BYNC ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের গুমের শিকার ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখাতে হবে: গোলাম পরওয়ার প্রাইম ব্যাংকে চাকরি, বেতন মাসে ১ লাখ ১০ হাজার

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

  • আপডেটের সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪২ সময় দৃশ্য
২১৬

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত আমিনুল হকের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।

এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি আমিনুল হকের নেতৃত্বে ঘটেছে। তবে আমিনুল হক অভিযোগ অস্বীকার করে এটিকে দীর্ঘদিনের আর্থিক বিরোধ মীমাংসার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বকুলতলীর শ্রদ্ধাভাজন মুরুব্বী আব্দুল হামিদ খলিফার ইন্তেকাল

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

আপডেটের সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬