ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা। চুনারুঘাটে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১ ঢাকায় আইএসজিএফের ৭৩তম ফেলোশিপ ডে উদযাপন দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেপ্তার শেয়ার কেলেঙ্কারি ও আদালত অবমাননার দায়ে মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রুল, ডেল্টা লাইফেও ৩,৬৮৭ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে মাঠে ডিসি, একযোগে পরিচ্ছন্নতা অভিযান জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ঋণমুক্ত সহায়তা চায় বাংলাদেশ

বকুলতলীর শ্রদ্ধাভাজন মুরুব্বী আব্দুল হামিদ খলিফার ইন্তেকাল

  • আপডেটের সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৮ সময় দৃশ্য
২৩৮

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের সকলের শ্রদ্ধাভাজন মুরুব্বী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আব্দুল হামিদ খলিফা আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।

আব্দুল হামিদ খলিফা দীর্ঘদিন ধরে বকুলতলী গ্রামের একজন অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। সমাজসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। একই সঙ্গে তিনি ছিলেন একজন ক্রীড়ানুরাগী। তাঁর আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা ও মানুষের প্রতি অকৃত্রিম মমতা স্থানীয়দের কাছে তাঁকে একজন আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

তাঁর মৃত্যুতে বকুলতলী, চান্দখালী, আঙ্গারপাড়া, খলিশাখালী, সাহেবেরহাওলা  গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুম আব্দুল হামিদ খলিফার নামাজে জানাজা ৩০ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় চন্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা।

বকুলতলীর শ্রদ্ধাভাজন মুরুব্বী আব্দুল হামিদ খলিফার ইন্তেকাল

আপডেটের সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬