ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেটের সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫২ সময় দৃশ্য
৮৩

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। মাধবপুর ও বাহুবলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করবেন ।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত তাঁর এ সফর চলবে। সফরকালে তিনি হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

এসব বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পরিচালিত খাদ্য সরবরাহ কার্যক্রমের বাস্তবায়ন ও সার্বিক অগ্রগতি ঘুরে দেখবেন।

এ সময় কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা করার কথা রয়েছে তাঁর। এ ছাড়া ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে আয়োজিত একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও শিক্ষা বিভাগের মধ্যে প্রস্তুতি চলছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেটের সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬