ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া

‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেটের সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
৪৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. রেজাউল করিম বাদশা।

‎
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মো. কেরামত আলী।

‎
‎জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রশাসন সম্পর্কে জ্ঞান অর্জন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

উজিরপুরে আইনশৃঙ্খলা সভায় দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন

আপডেটের সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬